দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
বৃষ্টি ও তাপমাত্রা
দেশের সব বিভাগের কিছু কিছু জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর ফলে আগামী কয়েকদিনে বৃষ্টির প্রবণতা বাড়ার পাশাপাশি তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে। সেই সঙ্গে সারা দেশে তাপমাত্রা কমতে পারে বলেও সংস্থাটি জানিয়েছে।
সাগরে সৃষ্ট নিম্নচাপটি ভারতের উত্তর তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে।
সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা কমে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।সোমবার (৭ অক্টোবর) সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
মৌসুমি বায়ু দেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। ফলে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গত কয়েকদিনে দেশের বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হয়েছে। দিনের তাপমাত্রাও কিছুটা হ্রাস পেয়েছিল।